বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে যে ১১ লাখ রোহিঙ্গা পড়ে আছে তারা ঈদের সময় ঠিকমতো ঈদ করছে না। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে এবং আমরা বেশ জোর দিচ্ছি যাতে রোহিঙ্গারা যথা শিগগিরই তাদের ভূমিতে যেতে পারে। বিশ্বনেতৃবৃন্দের যারা আছেন তারা যেন আমাদের সাহায্য করেন, যাতে রোহিঙ্গারা তাদের নিজের দেশে গিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

আজ (২২ এপ্রিল) শনিবার সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের জামাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে অনেক প্রার্থী থাকবেন। আমি শুনেছি ৪২টি ওয়ার্ডে প্রায় ৪০০ এর মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেবেন। আমি আনন্দিত। কারণ বিএনপি প্রায়ই বলে তারা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না। কিন্তু সিলেটের বিষয়ে যা শুনলাম, এই নির্বাচনে এক তৃতীয়াংশ বিএনপির প্রার্থী আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যত দল আছে মত আছে, আমরা সবাই যেন শৃঙ্খলার সঙ্গে শান্তির সঙ্গে সম্প্রীতির সঙ্গে দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারি। দেশের জণগনের জন্য কাজ করতে পারি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ