শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ঈদের নামাজে খতিবকে হ*ত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইয়েমেনে ঈদুল ফিতরের নামাজে খতিবকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত খতিবের নাম শেখ আবদুল্লাহ আলবানি। তিনি ইয়েমেনের বৃহত্তম ইসলামী দল আল-ইসলাহর (রিফর্ম পার্টি) সদস্য ছিলেন। পাশাপাশি বিহান শহরের জনস্বাস্থ্য ও জনসংখ্যা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্ব শাবওয়া প্রদেশের বিহান শহরে এ ঘটনা ঘটে।

আনাতোলি বার্তা সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, ইয়েমেনের রিফর্ম পার্টির সদস্য শেখ আব্দুল্লাহ আলবানি ঈদুল ফিতরের জামাত শেষে খুতবা দেন। পরে মুসল্লিদের উপস্থিতিতেই গুলি ছুড়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। দেশটির উপ তথ্যমন্ত্রী মুহাম্মদ কিরান বিষয়টি স্বীকার করেছেন।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠি এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। বর্তমানে শাবওয়া প্রদেশ দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের নিয়ন্ত্রণে রয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ