শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ঢাকায় স্বস্তির আবহাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা কয়েক দিনের তীব্র দাবদাহের পর গত দুই দিন বৃষ্টি ছুঁয়ে গেছে জাদুর নগরী ঢাকাকে। রোববার (২৩ এপ্রিল) সকালেও ঝিরিঝিরি বৃষ্টির দেখা মিলেছে রাজধানীর কোথাও কোথাও।

এদিন দুপুর পর্যন্ত ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে; আবহাওয়াও শীতল। এতে স্বস্তি আর স্নিগ্ধতায় ভরে উঠেছে নগরবাসীর মন।

এমন স্বস্তির আবহাওয়া আর ঈদের আনন্দে দ্বিতীয় দিন সকাল থেকেই রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো নানা বয়সি মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, গত বুধ (১৯ এপ্রিল) ও বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঢাকার তাপমাত্রা ছিল ৩৭.৬ ও ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্র (২০ এপ্রিল) ও শনিবার (২২ এপ্রিল) বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। রোববারের অবস্থা দেখে মনে হচ্ছে তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি হবে। শনিবার রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি আরও দুইদিন চলবে।

এদিকে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকাসহ দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাব দমকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ।

এদিকে দুই দিন ঢাকায় বৃষ্টি হওয়ায় রোববার বাতাসের মানের বেশ উন্নতি হয়েছে। এদিন দুপুর আড়াইটায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৯। এটি মধ্যম অবস্থা নির্দেশ করে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান ১৪তম, যা সকালেও ৯ম অবস্থানে ছিল। এ তালিকায় শনিবার অষ্টম অবস্থানে ছিল ঢাকা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ