শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায় ৬ মাত্রার দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের আঘাতস্থল উত্তর সুমাত্রার কেপুলাওয়ান বাতু। প্রাথমিক ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় রবিবার (২৩ এপ্রিল) সকালে ভূমিক্ম্প দু'টি আঘাত হানে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১, আঘাতস্থল কেপুলাওয়ানার বাতু। এর কিছু সময় পর ওই একই এলাকায় আরকটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৮।
ইএমসিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪৩ কিলোমিটার, দ্বিতীয়টির গভীরতা ছিল ৪০ কিলোমিটার।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ