শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন বাইডেন।

ডেমোক্রাটিক পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন তিনি। আত্মতুষ্টির জন্য নয় বরং আমেরিকাকে পুণরুদ্ধারের জন্য আবারও নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন বাইডেন।

আগামী নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনি প্রচারণার সঙ্গী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এখনও পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে মনোনয়নের জন্য কোনও বড় প্রতিদ্বন্দ্বী নেই বাইডেনের। অর্থাৎ প্রেসিডেন্ট পদে প্রার্থীতার জন্য বাইডেনের পদ প্রায় নিশ্চিত।

তবে সাম্প্রতিক জরিপ বলছে, ৭০ শতাংশ আমেরিকান এবং অর্ধেকেরও বেশি ডেমোক্র্যাট চায় না জো বাইডেন আবারও নির্বাচন করুক। এক্ষেত্রে বাইডেনের বয়সকেই বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন বিরোধীরা। ইতোমধ্যে ৮০ বছর বয়সী জো বাইডেন মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়োজেষ্ঠ্য প্রেসিডেন্ট। পরেরবারও তিনি নির্বাচিত হলে ২০২৯ সালে দ্বিতীয় মেয়াদ পূর্ণ করার পর তাঁর বয়স হবে ৮৬ বছর।

এদিকে, রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ