শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৬৫ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৬৫ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে, আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৮৩৭ জন এবং মৃতের সংখ্যা ৬৮ লাখ ৬০ হাজার ২০২ জনে পৌঁছেছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১০ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৭৯৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং দেশটিতে ১১ লাখ ৫৯ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৮৯৩ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৩৪৫ জনে।

দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে সাতজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ১৬১ জনে পৌঁছেছে। করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ