আবদুল্লাহ তামিম।।
নির্বাহী সম্পাদক>
আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফল আজ দুপুর ২টায় প্রকাশ করা হয়েছে।
এ পরীক্ষায় মাদরাসা সংখ্যা মোট ২২৪৮ টি। পরীক্ষার্থী সংখ্যা ছিল মোট ১৭১৬৬৬ জন।
গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশাল কর্মকাণ্ডের বিভিন্ন স্তর– নিবন্ধন, পরীক্ষার্থী অন্তর্ভুক্তি, প্রশ্নপত্র তৈরি ও কেন্দ্রসমূহে প্রেরণ, পরীক্ষা গ্রহণ, খাতা দেখা, খাতা নিরীক্ষণ, ফলাফল তৈরি ইত্যাদি কাজে আন্তরিক সহায়তার জন্য মাদরাসাসমূহ, বোর্ড পরিচালকবৃন্দ এবং নেগরান, পরীক্ষক, নিরীক্ষক ও অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সকলের অক্লান্ত শ্রমপ্রদান ও ঐকান্তিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইয়াতুল উলয়ার কর্মকর্তারা।
যেভাবে পাবেন হাইআতুল উলয়ার রেজাল্ট: হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ রেজাল্ট পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।
নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে: https://hems.alhaiatululya.org https://hems.alhaiatululya.org/exam-result সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।
পুরুষ শাখায় মেধা তালিকায় যারা
১ম মুহাম্মদ তরিকুল ইসলাম, জামিয়া মাদানীনগর সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ।
২য় মো আল আমিন, মারকাযুল কুরআন, মাষ্টারবাড়ী মাদরাসা, উত্তরখান, ঢাকা।
৩য় আকরাম হোসাইন, মাদরাসায়ে বায়তুল উলুম ঢালকানগর।
৪র্থ সাকিব হাসান, জামিয়া রাব্বানিয়া সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৫ম সালাহউদ্দীন সিহাব, দারুল উলুম কাফরুল মাদরাসা, ঢাকা।
৬ষ্ঠ নুরুল আবসার, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম।
৭ম জুলাইবীব নুমানুদ্দিন, জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসা, ঢাকা।
৮ম সৈয়দ ইবাদুর রহমান, জামিয়াতুল উলুুমিল ইসলামিয়া মোহাম্মদপুর ঢাকা।
৯ম মোহাম্মদ লুকমান, মাদরাসায়ে বায়তুল উলুম ঢালকানগর।
১০ম নাইমুর রহমান নাঈম, জামিয়াতুল উলুুমিল ইসলামিয়া মোহাম্মদপুর ঢাকা।
১১তম নাইমুল ইসলাম, জামিয়া কারিমিয়া, ভাটারা, ঢাকা।
১২তম রুহà§