বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

‘কে হিন্দু কে মুসলিম জানি না, জনগণের সেবক হতে চাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে চরমোনাই মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা ঘোষণা করা হয়। বরিশাল সিটিতে এবার হাতপাখা প্রতীকে মেয়র পদে লড়বেন বর্তমান পীরের আপন ছোট ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

প্রার্থিতা ঘোষণার পর মুফতি ফয়জুল করিম বলেন, ‘কে হিন্দু কে মুসলিম আমি জানি না, আমি জনগণের সেবক হতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি বরিশালের মেয়র হতে চাই না, আমি বরিশালবাসীর খাদেম হতে চাই। আমি বরিশালবাসীর জন্য কী করব, তা জানি না। তবে আমি তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করব।’

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমির এবং সমর্থকদের কাছে তিনি ‘শায়খে চরমোনাই’ নামে পরিচিত। এ ছাড়া তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহসভাপতি এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোটগ্রহণ ১২ জুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ