আবদুল্লাহ তামিম।। আল-হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কাওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় শুরুলগ্ন থেকেই অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর।
এ বছর ১৪৪৪ হিজরীতে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায়ও ঈর্ষণীয় ফল অর্জন করেছে মাদরাসাটি। মোট ৩৪ জন পরীক্ষার্থীর সকলেই মুমতায (স্টারমার্ক) বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং ১১ জন পরীক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছে। যথাক্রমে : ৩য়, ৯ম, ১৩ তম, ১৭ তম, ১৮ তম, ২১ তম, ২২ তম, ২৩ তম (ক), ২৩ তম (খ), ২৪ তম, ২৭ তম স্থান তারা লাভ করেছে।
এর আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্য অর্জন করেছে রাজধানীর ঐতিহ্যবাহী বাইতুল উলুম ঢালকানগর মাদরাসা। ১৪৪৪ হিজরী শিক্ষাবর্ষে ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী কিতাব বিভাগে সর্বমোট ১০৬ জন ছাত্রের মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছে ৬৭ জন। মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ১০০ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ৫ জন, মাকবুল: ১ জন।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় শুরুলগ্ন থেকেই মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর ঈর্ষণীয় সফলতা অর্জন করে চলছে।
ঢালকানগর মাদরাসার মুহতামিম ও পীর সাহেব ঢালকানগর মুফতি জাফর আহমাদ আওয়ার ইসলাম কে বলেন, ইলম আছে আমল নাই তার সম্পর্ক হয় শয়তানের সাথে, আর ইলমের সাথে আমল থাকলে তার সম্পর্ক হয় নবীদের সাথে। আর নবীদের সাথে যাদের সম্পর্ক থাকে তারা ভালো মানুষ হয়। আমরা চাই আমাদের বাচ্চারা যেনো কাবেল হয় মাকবুল হয়। শুধু কাবেল হলেই হয় না। কাবেলের সাথে মকবুলও হয়। আমরা আমাদের মাদরাসায় সবচেয়ে বেশি যেটা চেষ্টা করি সেটা হলো আমাদের ছাত্ররা যেনো কাবেল হয় ও মাকবুল হয়। আল্লাহর দরবারে শুকরিয়া আমাদের মাদরাসায় চার বছর পাঁচ বছর যাবত অনেক ছাত্র আছে যাদের তাকবিরে উলা ছুটেনি আলহামদুলিল্লাহ।
বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার শিক্ষাসচিব মুফতি হাবিবুল্লাহ মিসবাহকে এ অসাধারণ সাফল্যের পিছনের মেহনত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে, আমাদের মুহতামিমের দিকনির্দেশনা ফিকির ও à