শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

নওগাঁয় বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার হাট চকগৌরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের একজন হলেন পিকআপ চালক হারুন মণ্ডল (২৬)। তিনি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের আলী মণ্ডলের ছেলে। অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। আহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, বিকাল ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। যাত্রীবাহী বাসটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলেই পিকআপের চালক হারুন মারা যান। নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত আরও ১৫ জনকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় আহত ১৫ জন ব্যক্তিকে আজ বিকালে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ