শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার, মানতে হবে ৬ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান, ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রায় দেড় মাস বন্ধ ছিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী রবিবার (৩০ এপ্রিল) থেকে পুরোদমে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ছয়টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ মার্চ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার পর এসব নির্দেশনা মানতে হবে।

নির্দেশনাগুলো হলো—

(১) শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা।

(২) নতুন কারিকুলাম বাস্তবায়নে সম্প্রতি গৃহীত প্রশিক্ষণ- লব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ।

(৩) নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিত দায়িত্ব অনুসরণ।

(৪) অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা।

(৫) নতুন কারিকুলাম সম্পর্কে ইতিবাচক ধারণা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

(৬) কারিকুলাম অনুযায়ী শিখন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ