বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে চাই : মুফতী ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে চাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে ইসলামের প্রকৃত সৌন্দর্য দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। এ জন্য তৃণমূল থেকে দেশের সাধারণ মানুষের কাছে ইসলামের কল্যাণকামী দিকগুলো তুলে ধরে জাতীয় জীবনে ইসলামের দিকে ফিরিয়ে আনতে আমাদের প্রচেষ্টা। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। কল্যাণকামীই ইসলামের অন্যতম বৈশিষ্ট। ইসলাম কী জিনিস মানুষ না বুঝার কারণে মানুষ ইসলামের মত সৌন্দর্য, কল্যাণকামীতা, শান্তি ও মমত্ববোধ থেকে দূরে সরে রয়েছে। আমাদের জনপ্রতিনিধি যেখানে আছে মানুষ একটু হলেও বুঝতে পারছে ইসলামের আসল সৌন্দর্য। এখন মানুষ ইসলামের দিকে দলে দলে ছুটে আসছে। কিন্তু ইসলামের আলোয় আলোকিত করতে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে যেতে হবে।

আজ শনিবার দুপুরে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে আলোচনাকালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, সহকারি মহাসচিব কৃষিবিদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমীন, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ