শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

১৫ বছর ছাগল চরিয়ে জমানো টাকায় ওমরা পালন বৃদ্ধের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বাসিন্দা আব্দুল কাদির বখশ। বয়স পেরিয়েছে ৮২ বছর। স্বপ্ন ছিল ওমরা পালনের। কিন্তু অর্থের ছিল অভাব। তাই বিগত ১৫ বছর ধরে ছাগল চড়িয়ে জমিয়েছেন সেই অর্থ।

বৃদ্ধ জানান, ওমরাহ পালনের পর তার হৃদয় এখন পরিতৃপ্ত। গত রমজান মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে এক বৃদ্ধকে মদীনার পবিত্র মসজিদে নববীতে লাঠি হাতে একাকী ঘোরাফেরা করতে দেখা যায়। সাদা জোব্বা পরা এই বৃদ্ধের দৃষ্টিশক্তিও বেশ ক্ষীণ।

৮২ বছর বয়সী আব্দুল কাদির বখশের কোনো ফোন নেই। পবিত্র ওমরাহ পালন শেষে গত শনিবার পাকিস্তানের বেলুচিস্তানের হাবের গোথ হাজি রহিম গ্রামে নিজের বাড়িতে ফিরে এসেছেন তিনি। পরদিন আরব নিউজের সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় নিজের ভাইরাল হওয়া ভিডিওটির কথা প্রথম জানতে পারেন তিনি।

৮২ বছর বয়সী আব্দুল কাদির বলছেন, ওমরা পালনের মধ্যে দিয়ে আমার হৃদয় এখন সন্তুষ্ট। আমার ভরণ-পোষণেরও কোনো অভাব নেই, আমি সুখী। পবিত্র মক্কা এবং মদিনায় নবীর পবিত্র মাজার জিয়ারত করার যে ইচ্ছা আমার ছিল তা মঞ্জুর করা হয়েছে। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ