সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

‘৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

তিনি বলেছেন, ‘শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে। সাংগঠনিকভাবে যারা ভালো কাজ করবেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থিতা দেওয়া হবে। দেশের রাজনীতি ও অর্থনীতির পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে।’

আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাঁচ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। আমরা প্রত্যেকটি সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবো। এরইমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলে, আমরা বিজয়ী হবো।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষ বলছেন, তারা ভোট দিতে পারবেন তো? ভোট দিলেও ফলাফল কি তাদের দেওয়া ভোট গুনে প্রকাশ করা হবে? এ কথাগুলো সাধারণ ভোটাররা আমাদের কাছে জিজ্ঞাসা করেন। সঠিকভাবে নির্বাচনে ভোট হবে কি না, বাধাগ্রস্ত হবো কি না- এসব প্রশ্ন সাধারণ জনগণের। এ কারণেই মানুষের নির্বাচন ব্যবস্থার ওপর অনাস্থা।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ