শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন তৈরির অভিযোগে গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বগুড়ার ধুনটে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা ফেসবুক গ্রুপে এসব প্রশ্নপত্র প্রচার করে এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে প্রতারণা করতেন।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানিয়েছেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এর আগে রোববার বিকেলে ধুনটের জোড়খালি হাফেজখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- সালমান (২০), রাইসুল ইসলাম (২০), আহসান হাবীব ও আব্দুল মোমিন (২০)। তারা সবাই ধুনটের জোড়খালি গ্রামের বাসিন্দা।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে একটি ল্যাপটপ ও চারটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার বলেন, 'জেএসসি/ এসএসসি অল কোয়েশ্চেন আউট' নামে ফেসবুকে পেজ খুলে সেখানে বিগত বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নের কাটা অংশের ছবি পোস্ট করা হতো। এসব পোস্টের মাধ্যমে গ্রেপ্তার যুবকরা এই প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজাতেন। এ জন্য চক্রটি বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে ল্যাপটপের মাধ্যমে সুপার এডিট করে প্রতারণা করতো।

পুলিশ সুপার আরও বলেন, যারা প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিতে ইচ্ছুক তাদের ওই পেজে ম্যাসেজ দিতে বলে। পোস্ট দেখে আগ্রহীরা যোগাযোগ করলেই তাদের হোয়াটসআপে যুক্ত করা হতো। দুটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করতেন অভিযুক্তরা। এভাবে দীর্ঘদিন ধরে এই প্রতারণা করছিলেন তারা।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর চক্রের সদস্যরা পুলিশের কাছে এসব অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ