বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

খাগড়াছড়িতে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি।।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা।

আজ সোমবার বিকাল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

জেলা সভাপতি শ্রমিক নেতা হাফেজ মো. জামাল উদ্দিন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলে ও এদেশে শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলিত, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ও শোষণের শিকার।ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে না।

তাই ইসলামী ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে ইসলামী শ্রমিক আন্দোলনে যোগ দিয়ে শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথি ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন , সেক্রেটারি মাওলানা কাউছার আজিজীসহ জেলা, ও উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ