বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্যগুলো কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে না—সেই মর্মে সুয়োমোটো রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (২মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল ও নির্দেশনা দেন৷

নির্দেশনায় কেবিনেট সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। দুদককে অবজারভার করতে বলা হয়েছে। ডিজি আর্কাইভকে প্রয়োজনীয় অডিও, ভিডিও যদি থাকে তা কোর্টকে হলফ আকারে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। সবাইকে আগামী ৪ জুন রুলের জবাব দিতে হবে।

দুদককের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ