|| কাউসার লাবীব ||
মুসলমানদের অন্যতম আবেগের জায়গা ফিলিস্তিন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন আলেম উদ্যোক্তা ও আলোচক জামশেদ মজুমদার। এবার নিজের ভুল বুঝতে পেরে সেই বক্তব্য থেকে সরে এসে ক্ষমা চাইলেন তিনি।
আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
