বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

শুরু হচ্ছে আফতাবনগর মাদরাসার ইসলাহি ইজতেমা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নুর আলম : রাজধানী ঢাকার আফতাবনগরের আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম মাদরাসায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী ইসলাহি ইজতেমা। সাধারণ মানুষের দ্বীন শেখার এই উন্মুক্ত পাঠশালা চলতি মাসের শেষে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর ( বৃহস্পতি শুক্রবার ও শনিবার ) অনুষ্ঠিত হতে যাচ্ছে আত্মশুদ্ধি ও আমলি প্রশিক্ষণের এই ইসলাহি ইজতেমা।

আওলাদে রাসূল সাইয়েদ মাহমূদ আসআদ মাদানির খলিফা ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে তাশরিফ আনবেন দেশবরেণ্য উলামা-মাশায়েখ ও ওয়ায়েজিগণ। ইজতেমায় দিনের বেলা ঈমান-আক্বিদা, অজু, গোসল ও নামাজের জরুরি মাসায়েলসহ সুরা-কেরাতের মশক ও নামাজের আমলি প্রশিক্ষণ প্রদান করা হবে।

মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী আওয়ার ইসলামকে বলেন, ইজতেমাটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও গুরুত্বপূর্ণ। দ্বীনের মৌলিক বিষয়াদি তালিম হবে। সবার প্রতি অংশ্র গ্রহণের অনুরোধ থাকলো। আমি স্থানীয় ওলামায়ে কেরামকে আহবান জানাচ্ছি মুসল্লি এবং সাধারণ মানুষকে নিয়ে উপস্থিত হওয়ার জন্য। উল্লেখ্য, ইজতেমা শেষে ২৯ অক্টোবর সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ বয়ান অনুষ্ঠিত হবে।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ