|| কাউসার লাবীব ||
বাংলাদেশে মুসলমানদের মাঝে দ্বীনি চেতনাকে শানিত করতে, ইসলামের শুদ্ধ চর্চাকে ব্যাপক করতে এবং আল্লাহ রাসুলের আদর্শকে সমাজে বাস্তবায়ন করতে যেসব মতাদর্শ বা তরিকা কাজ করছে এর মধ্যে অন্যতম ‘চরমোনাই তরিকা’।
সৈয়দ মুহাম্মদ ইসহাক রহ.
ঊনবিংশ শতাব্দির শুরুর দিকে এই তরিকার পথচলা শুরু। হাজি ইমদাদউল্লাহ মুহাজির মাক্কির খলিফা ছিলেন মাওলানা রশিদ আহমাদ গাঙ্গোহি। তার খলিফা ছিলেন কারী ইবরাহিম উজানী। তার থেকে খেলাফত লাভ করে সৈয়দ মুহাম্মদ ইসহাক নিজ এলাকা চরমোনাইয়ে আধ্যাত্মিক খেদমত শুরু ক
