বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

দিয়াবাড়িতে শুরু হলো ৫ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: যাকারিয়া মাহমুদ

|| কাউসার লাবীব ||

৫৭তম বিশ্ব ইজতেমাকে সফল করতে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। আজ শুক্রবার (ডিসেম্বর) ফজরের পর বয়ানের মাধ্যমে এই আয়োজন শুরু হয়।

তাবলিগ জামাতের মুরব্বি ইঞ্জিনিয়ার মাহফুজ আহমেদ আওয়ার ইসলামকে জানান, তাবলীগ জামাতের পুরনো সাথীদের নিয়ে শুরু হওয়া এবারের জোড় ইজতেমা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ৫ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে জোড় শেষ হওয়ার পর আসন্ন ইজতেমাকে সফল করতে দ্বীনের মেহনতকে আরো ব্যাপক করতে সাথীরা খুরুজ হবেন।

আরো পড়ুন>> ৫৭তম বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ

তিনি জানান, এ পর্যন্ত ১৫টির বেশি দেশের মেহমান ও মুরব্বিরা জোড়ে ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন। এর মধ্যে সৌদি আরব, সুদান, মুজাম্বিক, আমেরিকা, ভারত, সাউথ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, কাতার, বেলজিয়াম, মরক্কোসহ বেশকিছু দেশ রয়েছে। বিদেশি মেহমানদের সংখ্যা ৫শ’র মতো। এছাড়া ভারত থেকে মাওলানা ইবরাহিম দেওলা, মাওলানা আহমাদ লাট, ভাই ফারুক আহমেদ, মাওলানা ইসহাক, মাওলানা যুবায়ের ছাহেবসহ অনেক মুরব্বিরা জোড় ময়দানে উপস্থিত হয়েছেন।

এদিকে, প্রায় একমাসের স্বেচ্ছাশ্রমে উত্তরার ১৫ নং সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন খালি ময়দান জোড়ের জন্য প্রস্তুত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল, কলেজ-ইউনিভার্সিটি, মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিব ও তাবলিগের সাধারণ সাথীরা বাস-ট্রাকে চেপে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ময়দান প্রস্তুত করেন।

এবারের জোড় ইজতেমায় তাবলিগের পুরোনো সাথীদের বড় একটি অংশ এখানে উপস্থিত হয়েছেন। তারা এই ময়দানে নামাজ পড়ছেন, তিলাওয়াত করছেন, দ্বীনের ফিকির করছেন, দ্বীন থেকে দূরে সরে যাওয়া ভাইদেরকে কীভাবে দ্বীনের সঙ্গে জুড়ে দেওয়া যায় সেই মেহনত করছেন।

প্রসঙ্গত, সাধারণত বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এ জোড় ইজতেমায় তাবলীগের সব সাথীরা অংশ গ্রহণ করতে পারেন না। শুধুমাত্র তিন চিল্লার সাথীদের নিয়ে অনুষ্ঠিত হয় এ জোড় ইজতেমা।

আরো পড়ুন>> চরমোনাই তরিকার তিন মুরব্বি: যাদের মাধ্যমে আলোর পথে লাখো মানুষ

তিন চিল্লার সাথীদের মধ্য থেকে কিছু অংশ বিশ্ব ইজতেমার আয়োজনে টঙ্গীর ইজতেমার মাঠে কাজে যোগদান করেন। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা মাঠের যাবতীয় কাজ সম্পন্ন করেন তারা। আর বাকী সাথীরা বিশ্ব ইজতেমার দাওয়াত নিয়ে ময়দানে বেরিয়ে পড়েন।

উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারিত হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে ৫৭ তম বিশ্ব ইজতেমা। ইজতেমার প্রথম পর্ব ২০২৪ সালের  ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব  ৯ থেকে ১১ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমায় আলমী শূরাপন্থী মুসল্লিরা অংশ নেবেন। তিন দিনের প্রথম পর্বের ইজতেমা শেষ হবে ৪ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মাওলানা সাদ কান্ধলভির অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ