|| হাসান আল মাহমুদ ||
বাংলাদেশে প্রচলিত কওমি মাদরাসার ইতিহাস প্রায় সোয়াশ বছর হলেও এই সময়ের মধ্যে কোনও প্রতিষ্ঠান বা বোর্ডই শ্রমনীতিমালা বা বেতনকাঠামো তৈরি করেনি বলে নানা মাধ্যমে অভিযোগ ওঠে প্রায় সময়।
সমীক্ষায় দেখা গেছে, অনেক মেধাবী কওমি শিক্ষক শিক্ষকতা ছেড়ে ব্যবসাসহ নানা পেশায় যোগ দিচ্ছেন। কেউ কিছুদিন খেদমত করে উন্নত জীবনব্যবস্থার তাগিদে বিদেশেও পাড়ি জমাচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হাজার হাজার মেধাবী আলেম বিভিন্ন পেশায় নিয়োজিত আছে বলে জানা যায় খোঁজ নিয়ে।
‘এরা চাকরির অভাবে নয় বরং সবদিক কুলিয়ে উঠতে না পেরে দেশ ছেড়েছেন’ —এমন তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক মেধাবী কওমি শিক্ষক।
দেশে থাকতে ভালো একটি প্রতিষ্ঠানে খেদমত করতেন বলে জানান তিনি। এখন তিনি সৌদি আরবের রিয়াদে কর্মরত আছেন। তিনি বলেন, ‘আমি অনেক মেধাবী আলেমকেও দেখেছà¦