|| আদিয়াত হাসান ||
অনুষ্ঠিত হলো বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচন ইস্যুকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমগুলো।
আজ সোমবার (৮ জানুয়ারি) দেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক প্রথম আলোর শিরোনাম ‘নিরুত্তাপ ভোট, উপস্থিতি কম’। এছাড়া শেখ হাসিনার টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার খবরটিও গুরুত্ব দিয়ে ছেপেছে পত্রিকাটি।
দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ‘আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়’ দৈনিক সমকালের শিরোনাম ‘কম ভোটে নৌকার বিরাট জয়’। এছাড়া ভোট বর্জন ও নানা কেন্দ্রের ভোট স্থগিতের খবরও গুরুত্ব দিয়েছে পত্রিকাটি। এদিকে দৈনিক যুগান্তরের শিরোনাম ‘শঙ্কার ভোটে নৌকার টানা জয়’।