মাওলানা হারুন বুখারী। একজন প্রাজ্ঞ আলেমে দ্বীন। ‘মজলুম দাড়ির ফরিয়াদ’সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বইয়ের লেখক। বসুন্ধরা মারকাযুল ফিকরিল ইসলামীর সিনিয়র মুহাদ্দিস। হাদিসের খেদমতে দীর্ঘ ৪২ বছর ধরে আছেন। ছাত্রজীবন থেকেই বক্তৃতা-মুনাজারায় তার খ্যাতি রয়েছে ইলমি মহলে। তার জীবনের কয়েকটি দিক নিয়ে সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিনিধি হুজাইফা মাসজুর
প্রথমে আপনার জন্ম ও পারিবারিক বিষয়ে জানতে চাই?
মাওলানা হারুন বুখারী : আমার জন্ম হয় ১৯৫৮ সালে। আমার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানায়, কল্যান্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। বাবার নাম মাওলানা ইদরিস বুখারী। তিনি একশত বছর হায়াত পেয়েছিলেন। ডাভেলে পড়ালেখা করেছেন। তিনি শিব্বির আহমাদ উসমানী রহ. এর সোহবত পেয়েছেন এবং আশরাফ আলী থানবী রহ. এর মুরিদ ছিলেন ও আনোয়ার শাহ কাশ্মীরি রহ. এর খাদেম ছিলেন। আর, আমার আম্মাজান একজন মুয়াল্লিমা, তাইয়েবা এবং সাধারণ গৃহিণী ছিলেন।
পড়ালেখা কোথায় এবং কাদের সান্নিধ্য à¦