শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

হেফাজতের সংবাদ সম্মেলন থেকে নতুন কর্মসূচী ও ৫ দফা দাবি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

জাতীয় শিক্ষা কারিকুলামে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় বাতিল, ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন-২০২৩ (খসড়া) পাশ না করতে, কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ, মাওলানা মামুনুল হকসহ আলেম উলামাদের মুক্তি, হেফাজতের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ঢাকার পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে হেফাজতের পক্ষ সরকারের কাছে দাবি ও প্রস্তাবনা তুলে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম-২০২৪ প্রোগ্রামের আওতায় জাতীয় শিক্ষানীতি-২০২৩ এর উপর ভিত্তি করে সংকলিত পাঠ্যপুস্তক ইতোমধ্যেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়েছে। রাষ্ট্রের নাগরিকদের উপর সে দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি বা শিক্ষাক্রমের বিপুল প্রভাব থাকে। নাগরিকদের চিন্তা-চেতনা, ধ্যানধারণা ও নীতি-নৈতিকতা গঠনে সে রাষ্ট্রের জাতীয় শিক্ষা ব্যবস্থার সু-গভীর প্রভাবের বিষয়টি অনস্বীকার্য। এ কারণেই রাষ্ট্রের জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রতি সে দেশের সচেতন নাগরিকদের সজাগ দৃষ্টি ও অনেক প্রত্যাশা থাকে। বিশেষ করে আলেম সমাজ ও তৌহিদী জনতার প্রাণের দাবি থাকে, জাতীয় শিক্ষাক্রম কোনোভাবেই যেন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং ইসলামি চিন্তা-চেতনার বিপরীত না হয়। জাতীয় শিক্ষাক্রমের মাধ্যমে ইসলামি আদর্শ ও নীতি-নৈতিকতার সাথে সাংঘর্ষিক কোন চিন্তা যেন আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করতে সক্ষম না হয়।

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, ইসলামফোবিয়ায় আক্রান্ত এক শ্রেণির ধর্ম বিরোধী গোষ্ঠী এদেশের মুসলিম প্রজন্মের মন ও মানস থেকে ইসলামি ধ্যান-ধারণাকে চিরতরে মুছে দেওয়ার নীল নকশা বাস্তবায়নে মরিয়া হয়েউঠে পরে লেগেছে। আর তারা এই হীন পরিকল্পনা বাস্তবায়নের জন্য জাতীয় শিক্ষাক্রমের অধীনে সংকলিত পাঠ্যপুস্তক কে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। পাঠ্যপুস্তক থেকে ইসলাম ঘনিষ্ঠ বিষয়বস্তুকে বাদ তো দিয়েছেই, অধিকন্তু ইসলাম বিরোধী বিষয়বস্তুকে সুপরিকল্পিতভাবে অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছে।

সংবাদ সম্মেলনে মুনাজাত পরিচালনা করেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব শায়খ সাজিদুর রহমান, কেন্দ্রীয় সহসভাপতি মহিউদ্দিন রাব্বানী, সহসভাপতি মুফতি আহমদ আলী কাসেমী, সহসভাপতি আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা মাহফুজুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব হারুন ইজাহার, যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস, মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব আতাউল্লাহ আমিন, অর্থ সম্পাদক মুনির হোসাইন, সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিনসহ শীর্ষ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবি সমূহ-

১. জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় বাদ দিতে হবে।

২. ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন করা যাবে না।

৩. পঞ্চগড়ে কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

৪. অবিলম্বে মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৫. হেফাজতের ১৩ দফা বাস্তবায়নে দ্রুত কার্যকরী উদ্যোগ নিতে হবে।

কর্মসূচি: ট্রান্সজেন্ডার মতাদর্শ ও বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলামে জাতির ভবিষ্যৎ শীর্ষক সেমিনারের আয়োজন করা হবে। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ