|| হাসান আল মাহমুদ ||
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উদ্বিগ্ন হারে বাড়ছে যৌন হয়রানি। ঘটছে আত্মহত্যাসহ নানা দুর্ঘটনা। আর এমন দুর্ঘটনা ঘটছে হরহামেশাই। সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে নারী শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় বিষয়টি নতুন করে সামনে আসে। তবে যতগুলো ঘটনা প্রকাশ পায় তার থেকেও বেশি ঘটনা অপ্রকাশিতই থেকে যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এসব ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং কী তার প্রতিকার তা নিয়ে কথা বলছেন দেশের শীর্ষ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক।
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির জন্য বিচারহীনতাকে দায়ি করেন দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বি