|| হাসান আল মাহমুদ ||
পুলিশ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছেন কওমি পড়ুয়া মাওলানা মুজাহিদুল ইসলাম। তিনি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১ সাভার হেডকোয়াটার্স এর বিশেষ কক্ষে এস.পি, এডিশনাল এ.এস.পিসহ বিভিন্ন পদের প্রায় ২০ জন পুলিশ সদস্যকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এর উপর প্রশিক্ষণ প্রদান করছেন।
বাংলাদেশ পুলিশ সদস্যদের তিনি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।
