শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

তীব্র তাপদাহে মানবসেবায় মাদরাসার ছাত্ররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নুর আলম সিদ্দিকী || 

সারাদেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত। প্রচন্ড গরমে মানুষ ওষ্ঠাগত। কাজের জন্য যাদের বাইরে বের হতে হচ্ছে তাদের অবস্থা বেশ হাঁসফাঁস। যাদের ঘরের বাইরে যেতে হচ্ছে তাদের প্রচুর বিশুদ্ধ পানি ও শরবত খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই তো সারাদেশে অনেকেই প্রাকৃতিক এই দুর্যোগের সময় সাধারণ মানুষের সেবায় জনহিতকর কাজ করছেন।

এমন সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াচ্ছেন দেশের আলেমসমাজ ও মাদরাসার ছাত্ররা। একদিকে তারা রহমতের বৃষ্টি কামনা করে জনগণকে সাথে নিয়ে সালাতুল ইসতিসকা আদায় করছেন। অন্যদিকে ঠান্ডা পানি, শীতল শরবত ও খাবার স্যালাইন নিয়ে ছুটে যাচ্ছে তৃষ্ণার্ত মানুষের পাশে।

মঙ্গলবার রাজধানীর সাইনবোর্ডে পথচারীদের মাঝে শরবত বিতরণ করে মাদরাসা ওয়ায়েছ বিন কোব্বাদ রা. এর ছাত্ররা ।

সায়েদ আহমাদ নামে একজন পথচারী বলেন, মাদরাসার ছাত্ররা তীব্র তাপদাহে অস্থির পথচারীদের মুখে ঠান্ডা শরবত তুলে দিয়েছে। মানুষের চোখে মুখে ছিল একরাশ মুগ্ধতা। আল্লাহ তাদের এই খেদমত কবুল করুন।

এদিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল গেইট, মুগদা বিশ্ব রোড ও মুগদা আইডিয়াল স্কুল গেইটে তৃষ্ণার্ত পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও স্টাফগণ।

এছাড়া রাজারগাঁও কাওমি মাদরাসার উদ্যোগেও পথচারী ও রিক্সা চালকদের মাঝে বিতরণ করা হয় ঠান্ডা পানি ও শরবত।

আরিফুল ইসলাম নামে একজন বলেন- মাশাআল্লাহ, তীব্র তাপদাহে মানুষের পাশে দাড়িয়ে অলেমরা আবারো প্রমাণ করলেন এ দেশের মানুষকে তারা কলিজা দিয়ে ভালোবাসে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ