|| হাসান আল মাহমুদ ||
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত "বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যত" শীর্ষক জাতীয় শিক্ষা সেমিনার সফল করার লক্ষে রাজধানীর উত্তরা ও মিরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১ মে ২০২৪) সকাল ৭ টায় উত্তরা বাবুস সালাম মিলনায়তনে মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এবং দুপুর ৩ টায় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিলনায়তনে হেফাজতের নায়েবে আমীর মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।