শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

জামিয়া রাহমানিয়ায় সংবর্ধিত হলেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

জামিয়া রাহমানিয়া আজিজিয়ায় সংবর্ধিত হলেন দেশবরেণ্য আলেমেদ্বীন সদ্য কারামুক্ত শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক

আজ শনিবার (৪ মে ২০২৪) মোহাম্মদপুর বছিলায় নিজ কর্মস্থল জামিয়া রাহমানিয়া আজিজিয়ায় আগমন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

দুপুর ৪টা থেকে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, নাজেমে তালিমাত মাওলানা আশরাফুজ্জামান, ইসলামি আলোচক মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আতাউল্লাহ আমীন,  মুফতি নোমান কাসেমী, মাওলানা আলী হাসান উসামা প্রমুখ ওলামায়ে কেরাম।

এছাড়া সারাদেশ থেকে অনেক আলেমওলামা, ছাত্র-ত্বলাবা, সংগঠন ব্যক্তিবর্গ সদ্য কারামুক্ত শাইখুল হাদিস মাওলানা মামুনুল হককে ফুলেল শুভেচ্ছা দিতে ছুটে আসেন।

ইত্তিহাদ সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ আসরের পূর্বে জামিয়া রাহমানিয়া আজিজিয়া প্রাঙ্গণে কারানির্যাতিত এই আলেমের সাথে সৌজন্য সাক্ষাত করেন ও ফুলেল শুভেচ্ছা জানান।

উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জের জায়গীর দরবারের পীর মাওলানা দ্বীন মুহাম্মদ, শুরা সদস্য ও বলিয়ারপুর মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মহাসচিব ও আনওয়ারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা শাহেদ জহিরী, সিনিয়র যুগ্ম মহাসচিব ও সাভার দারুল উলূম ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি আমিনুল ইসলাম কাসেমী, যুগ্ম মহাসচিব মুফতি মাহবূবুর রহমান নবাবগঞ্জী, সাংগঠনিক সম্পাদক ও জামিয়া দারুল আমান রাজারবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরী, কোষাধ্যক্ষ ও হারুনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আলী আশরাফ তৈয়ব, সহ-সাংগঠনিক সম্পাদক ও বলিয়ারপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রশিদ, মিডিয়া বিষয়ক সম্পাদক ও যাদুরচর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি শামীম আহমাদ, মুফতি মামুনুর রশীদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ