বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

একটি ফতোয়া (ইংরেজী শেখা হারাম) নিয়ে অপপ্রচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা লিয়াকত আলী ||

প্রায় দুই শত বছর ধরে উপমহাদেশে একটি কথা ছড়িয়ে রয়েছে। তা হলো আলেমরা ইংরেজি ভাষা শেখা হারাম মর্মে ফতোয়া দিয়েছেন। কিন্তু ফতোয়াটির উৎস বা সূত্র কেউ উল্লেখ করেন না, অনুসন্ধানের প্রয়োজনীয়তাও উপলব্ধি করেন না। ফতোয়াটি কে দিয়েছিলেন, সেটি কোথায় আছে, তার কোনো পাত্তা নেই। কেউ কথাটি বাতাসে ছেড়ে দিয়েছে। আর জনসাধারণ তা বিশ্বাস করে আলেমদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে রেখেছে। এমনকি বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের কেউ কেউ তো অনুসন্ধান বা যাচাই ছাড়াই নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে, শাহ আবদুল আজিজ মুহাদ্দিছে দেহলবী রহ: ইংরেজি শিক্ষা হারাম বলে ফতোয়া দিয়েছিলেন।

অথচ স্যার সাইয়েদ আহমদ খান আলীগড় কলেজ ও পরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার সময় নিজের কাজের যৌক্তিকতার পক্ষে উল্লেখ করেছিলেন যে, শাহ আবদুল আজিজ মুহাদ্দিছে দেহলবী রহ: ইংরেজি শিক্ষা করার পক্ষে ফতোয়া দিয়েছিলেন। কিন্তু স্যার সাইয়েদ আহমদ এ ফতোয়ার সূত্র উল্লেখ করেননি। উল্লেখ্য, স্যার সাইয়েদ আহমদ খান ছিলেন দিল্লি কলেজের ছাত্র, যে কলেজের প্রধান শিক্ষক ছিলেন মাওলানা মামলুক আলী। আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্