হাসান আল মাহমুদ: দেশের আলোচিত বিশিষ্ট বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী’র বয়ান সংকলন ‘খুতুবাতে আইয়ূবী’ মোড়ক উম্মোচিত হয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় সাভারের আলমনগরে অবস্থিত মারকাযুত তারবিয়াহ মিলনায়তনে খুতুবাতে আইয়ূবীর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।
গ্রন্থের সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এবং মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানীর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন, বায়তুল মুকার্ম জাতীয় মসজিদের খতীব মুফতি রুহুল আমীন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা শায়খ সাজিদুর রহমান, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, দেওনার পীর অধ্যক্ষ মিজানুর চৌধুরী, মাওলানা য