বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

৬ জুন ইসলামি লেখক ফোরামের ৬ষ্ঠ কাউন্সিল ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম’র ৬ষ্ঠ কাউন্সিল ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৬ জুন ২০২৪ সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে কাউন্সিল ও প্রতিষ্ঠাবার্ষিকী সভাটি অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে ফোরামের তিন শতাধিক সদস্য এই কাউন্সিলে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

জানা যায়, কাউন্সিলে ইসলামী লেখক ফোরামের দুই বছরমেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। গোপন ব্যালটে ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন সদস্যের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবে।

বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে ফোরামের নতুন কমিটি গঠন ছাড়াও থাকবে মতবিনিময়, আড্ডা এবং ফোরামের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা।  অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম লেখক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকবৃন্দ উপস্থিত থাকবেন।

ফোরামের কাউন্সিল ও সাধারণ সভা সফল করতে সভাপতি মুনীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিন ইকবাল সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ