বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

বেফাকের পুনঃনিরীক্ষণের ফলাফল শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র অধীন ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল আগামীকাল শনিবার ( ৮ জুন ২০২৪)  দিতে পারে বলে জানা গেছে।

আওয়ার ইসলামকে বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী জানান, ‘আমাদের কাজ প্রায় শেষ। এক/দুই দিনের মধ্যে আশা করছি ফলাফল প্রকাশ করা যাবে।

তিনি বলেন, একটু অনুমোদনের ব্যাপার আছে। কাল শনিবার অনুমোদন হলেই আশা করছি কালকেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

এদিকে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’র অধীন দাওরায়ে হাদিসের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল পকাশ করেছে গত ২৬ শাওয়াল। পুনঃনিরীক্ষণের আবেদনের শেষ সময় ছিল ১৫ শাওয়াল।  

উল্লেখ্য, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের শেষ সময় ছিল ৩০ শে শাওয়াল ১৪৪৫ হিজরী।