বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

কাফিয়া জামাতের সিলেবাস নিয়ে বেফাকের ঘোষণা, পড়তে হবে কতটুকু জেনে নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ : কাফিয়া জামাতের সিলেবাস নিয়ে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আজ শনিবার ২৯ জুন বেফাকের ভেরিফায়েড পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, চলতি বছর নিম্নলিখিত নির্দেশনার আলোকে নেসাব কার্যকর হবে:

সানাবিয়া সানিয়া (কাফিয়া) জামাতের 'মিশকাতুল আসার' কিতাবের শুরু থেকে (প্রচলিত ছাপার কিতাবের ১০০নং পৃষ্ঠা

 من أهم ابواب البر حسن المعاشرة مع الأهل

অধ্যায়ের শেষ পর্যন্ত পাঠ্যভুক্ত থাকবে। এ অংশটুকু থেকে বিষয়ভিত্তিক ৪০টি হাদীস মুখস্থ করতে হবে। হাদীসগুলোর তালিকা বেফাকের ওয়েবসাইটে দেখা যাবে।

একই জামাতের 'তারীখে মিল্লাত' কিতাবের কেবল খেলাফতে 'বনু উমাইয়া' অংশ নেসাবের অন্তর্ভুক্ত থাকবে। 'বনু আব্বাসিয়া' অংশ নেসাবভুক্ত থাকবে না। বনু উমাইয়া অংশেরও পৃষ্ঠা নং ICA 120 100 ACAD قتل حجر بن عدي - يزيد أول بن معاوية (رض) 23 22 21 22 হবে।

'তাহরীকে দেওবন্দ' বিষয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে চলতি বছর পৃষ্ঠা নং ৩৩ হতে ৩৯, ১০৪ থেকে ১২৯ এবং ২০৯ থেকে ২৪৯ পর্যন্ত নেসাবের বাইরে থাকবে।

হাআমা/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ