মুফতি মিজানুর রহমান সাঈদ। দেশের শীর্ষ ফিকাহবিদ আলেম। কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আমেলার সদস্য। বেফাকের সিলেবাস সংক্রান্ত সাব-কমিটিরও সদস্য। সম্প্রতি সিলেবাস নিয়ে বেফাকের একটি ঘোষণাকে কেন্দ্র করে অনলাইন-অফলাইনে ব্যাপক ঝড় উঠেছে। পক্ষে-বিপক্ষে নানা আলোচনা উঠেছে। নানাজন নানাভাবে অভিযোগ করে যাচ্ছেন। মনে রাখার মতো বিষয় হলো, বেফাক কওমি ছাত্র-শিক্ষকদের আস্থা ও ভালোবাসার ঠিকানা। স্বাধীনতার পর থেকে কওমি মাদরাসাগুলোর বিকাশ, মানোন্নয়ন, সুসংগঠি