রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দেশবাসীকে যে বার্তা দিলেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা মামুনুল হক। ফাইল ছবি।

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বিগত সরকার শেখ হাসিনার পদত্যাগ ও তার মন্ত্রীসভার বিলুপ্তি মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক গৃহীত হওয়ায় দেশে সরকার শূন্যতা তৈরী হয়েছে। আমরা আশা করব, অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।’

তিনি বলেন, ‘গতকালকের (৫ আগস্ট) গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদি সরকারের পতনের পর দেশে একটি চরম অবস্থা তৈরী হয়েছে। আমাদের সামনে গুরুত্বপূর্র্ণ চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে উতরে যেতে হবে। যাতে বাংলাদেশ নতুন কোনো অশুভ শক্তির ষড়যন্ত্র ও কড়ালগ্রাসের শিকার না হয়।’

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধামুহূর্তে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ কথা বলেন তিনি।

মাওলানা মামুনুল হক চলমান সংকট মুকাবিলায় করণীয় প্রসঙ্গে বলেন, সর্বপ্রথম গোটা দেশজুড়ে চলমান অরাজকতা রুখতে হবে।’

রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের জাতীয় স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ কারো বক্তিগত নয়, এগুলো রক্ষা করা জরুরি।’

নিজ দল বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের দায়িত্বশীল নেতাকর্মীকে স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান।

এসময় তিনি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সকল আলেমসমাজের প্রতি আহ্বান জানান।

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ যেন কেউ নিতে না পারে সেজন্য আলেমসমাজ ও সাধারণ সচেতন মুসলিম জনতাকে পাহারায় নিযুক্ত হওয়ার আহ্বান জানান।

মাওলানা মামুনুল হক বলেন, ‘অনেক প্রাণহানি ঘটেছে। শাহাদাতবরণকারী সকলের জন্য শাহাদাত কবুল হওয়ার দোয়া করব। ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়াবো’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ