শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

চরমোনাই পীরের সঙ্গে মাওলানা মামুনুল হকের বৈঠক, আলোচনায় ‘আলেম প্রতিনিধি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
চরমোনাই পীরের সঙ্গে মাওলানা মামুনুল হকের বৈঠক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক।

আজ বুধবার (৭ আগস্ট) সন্ধায় পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়।

মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সৌজন্য বিনিময়ে সাক্ষাৎ করতে আসেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম’র সঙ্গে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ প্রমুখ নেতৃত্ববৃন্দ।

এছাড়া সাক্ষাৎ বিনিময়ে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও হেফাজত নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

সৌজন্য সাক্ষাৎ কী নিয়ে অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে মাওলানা জালালুদ্দীন আহমদ আওয়ার ইসলামকে জানান, ‘আমরা গিয়েছিলাম দেখা করতে। এ সাক্ষাৎ সৌজন্যমূলক। আমরা এলাম, চা পান করলাম।’

সাক্ষাতে কী নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে এ শায়খে চরমোনাইয়ের একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দিক আওয়ার ইসলামকে জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠন, আলেম প্রতিনিধির প্রস্তাব ইত্যাদি চলমান প্রেক্ষাপটে করণীয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।’

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, বৈঠকে ‘অন্তর্বর্তীকালীন সরকারে একজন গ্রহণযোগ্য আলেম প্রতিনিধির ব্যাপারে সবাই জোরালো মনোভাব ব্যক্ত করেছেন’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ