বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামী ঐক্যজোটের সকল কমিটি বিলুপ্তি ঘোষনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, মহানগর ও জেলা-উপজেলাসহ সকল কমিটি বিলুপ্তি ঘোষনা।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) মুফতি ফজলুল হক আমিনী রহ. এর সাহেবজাদা ও দলটির চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ০৩/০৯/২০২৪ ইং তারিখ হতে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, মহানগর ও জেলা-উপজেলাসহ সকল কমিটি বিলুপ্তি ঘোষনা করলাম।

মাওলানা আবুল হাসানাত আমিনী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সাথে মুফতী আমিনী রহ.-এর রাজনৈতিক আদর্শ লালন করে ইসলামী ঐক্যজোটকে পূর্ণগঠনের উদ্দেশ্য কারানির্যাতিত আলেম মুফতী সাখাওয়াত হোসাইন রাজী-এর ডাকে আকাবির ও আসলাফের সিয়াসী মিশনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ২৪ ইং, বৃহস্পতিবার, বাদ যোহর জোটের লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় কনভেনশনের সার্বিক সফলতা কামনা করছি এবং মুফতী আমিনী রহ.-এর রুহানী সন্তানদের তাঁর রাজনৈতিক মিশন বাস্তবায়নের লক্ষ্যে উক্ত কনভেনশনে উপস্থিত থাকার আহবান জানাচ্ছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ