শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হেফাজতে ইসলাম বাংলাদেশ বগুড়া জেলা কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

হেফাজতে ইসলাম বাংলাদেশ বগুড়া জেলা কমিটি গঠিত হয়েছে। এতে জামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবদুস সবুরকে সভাপতি এবং কারবালা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা ফজলুল করিম রাজুকে সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়া, কমিটিতে মাওলানা আসাফুদদৌলা মোকাররমকে সিনিয়র সহ-সভাপতি, ইন্জিনিয়ার শামসুল হককে সহ-সভাপতি, মাওলানা রাশেদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা মামুন রহমানীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবদুল মতিনকে অর্থ সম্পাদক, মাওলানা আবদুল ওয়াহিদকে প্রচার সম্পাদক, মাওলানা ফজলুল করিম সিরাজীকে দফতর সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা কমিটি ঘোষণা করা হয়।

আওয়ার ইসলামকে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় এ বিষয়ে নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। 

তিনি জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের বগুড়া জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলন মঙ্গলবার (২৪ সেপেটম্বর) বাদ জোহর জামিল মাদ্রাসা মিলনায়তনে হেফাজতে ইসলামের নায়েবে আমির ও তানজীম বোর্ডের চেয়ারম্যান মাওলানা মুফতি আরশাদ রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ