বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

বেফাকের মজলিসে আমেলার বৈঠক আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র মজলিসে আমেলার বৈঠক আগামীকাল শনিবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাল সকাল ১০ টায় যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস সামাদসগরে অবস্থিত বোর্ডটির নতুন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ার ইসলামকে এ বিষয়ে আজ শুক্রবার (১১ অক্টোবর) সন্ধায় তথ্যটি নিশ্চিত করেছেন বোর্ডটির সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু।

জানা গেছে, বৈঠকে বেফাকের সারাদেশের আমেলের সদস্যরা উপস্থিত থাকবেন। মজলিসে খাস কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে সেসব বিষয়গুলোর পর্যালোচনা, অনুমোদন ইত্যাদি গুরুত্বপূর্ণ সকল বিষয় নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, গত বছর (৭ অক্টোবর ২০২৩, শনিবার) রাজধানী ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত হয় কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ১১তম জাতীয় কাউন্সিল। কাউন্সিলের পর মজলিসে আমেলার এটাই প্রথম বৈঠক।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ