শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

জামায়াত আমিরের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাঈমুর রহমান নাঈম ||

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

আজ মঙ্গলবার ( ৪ মার্চ)  দুপুর ২টায় রাজধানীর বসুন্ধরা জামায়াত আমিরের নিজ বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতী শরাফত হোসাইন ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ঐক্য ও সহযোগিতার মাধ্যমে ইসলামী রাজনীতির অগ্রগতিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাক্ষাৎ বিষয়ে মাওলানা জালালুদ্দীন আহমদ আওয়ার ইসলামকে বলেন, এটা আমাদের সৌজন্য সাক্ষাৎ। আমরা দুই দলের নেতারা পারস্পরিক সম্পর্ক  ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি। দেশের বর্তমান পরিস্থিতি, ইসলামী মূল্যবোধ  সংরক্ষণ এবং রাজনৈতিক সহাবস্থানের বিষয়ে মতবিনিময় করি।

তিনি জানান, এছাড়া সামনে আমাদের একটি ইফতার মাহফিল আছে, সে বিষয়ে জামায়াত আমিরকে দাওয়াত দেওয়া হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ