শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

দুপুরের পর প্রকাশিত হবে তাকমীল পরীক্ষার ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস (ইসলামিক স্টাডিজ ও আরবি মাস্টার্স সমমান) ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে । 

বুধবার (২ এপ্রিল) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অফিসিয়াল পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে অফিস ব্যবস্থাপক, মু. অছিউর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কওমি মাদরাসার শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস(তাকমীল)-এর ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ২০২৫ ঈসাব্দ দুপুর ২টার পর প্রকাশ পাবে। পরীক্ষার ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল হাইয়ার নিজস্ব ওয়েবসাইট
https://hems.alhaiatululya.org  
https://hems.alhaiatululya.org/exam-result এ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন। পাশাপাশি বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ