বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ভর্তি শুরু ৬ই এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে উচ্চতর গবেষণামূলক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি উজ্জ্বল নক্ষত্রের নাম শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক, দেশের অন্যতম শীর্ষ মুফতি ও বরেণ্য আলেম শাইখুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ ।  

জানা যায়, ‘শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’য় ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষে

ইফতা, আদব, দাওরায়ে হাদিস-সহ সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে ৬-ই এপ্রিল

২০২৫, রবিবার সকাল ৯টা হতে।

ভর্তি কার্যক্রম কুড়িল বিশ্বরোড সংলগ্ন কুড়াতলী বাজার আল-হেরা টাওয়ার ক্যাম্পাসেই পরিচালিত হবে। তবে নতুন বর্ষের শিক্ষা কার্যক্রম এয়ারপোর্ট এর পূর্ব পাশে কাওলার স্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হবে ইনশাআল্লাহ!

ফর্ম গ্রহণের পদ্ধতি:

ভর্তিচ্ছু তালিবে ইলমকে স্বহস্তে আরবি ও উর্দু দুটি দরখাস্ত লিখে মহাপরিচালক মহোদয় থেকে

অনুমোদন নিয়ে দফতরে তা'লীমাত থেকে ফরম সংগ্রহ করতে হবে। 

বিভাগভিত্তিক কোটা ও মেয়াদ:

  • উচ্চতর ইসলামি আইন (ইফতা) বিভাগ। মেয়াদ ২ বছর। কোটা : ৫০ জন।
  • উচ্চতর হাদিস গবেষণা (উলুমুল হাদিস) বিভাগ। মেয়াদ ২ বছর। কোটা ৪০ জন
  • উচ্চতর কুরআন গবেষণা (তাফসির) ও দাওয়াহ বিভাগ। মেয়াদ ১ বছর। কোটা ৩০জন।
  • উচ্চতর আরবি সাহিত্য (আদব) বিভাগ। মেয়াদ ১ বছর। কোটা ৫০ জন।
  • দাওরায়ে হাদিস (তাকমিল)। মেয়াদ ১ বছর। কোটা ১০০ জন।
  • মিশকাত (ফযিলত)। মেয়াদ ১ বছর। কোটা ১০০ জন।
  • হিফজুল কুরআন বিভাগ

ভর্তি আবেদনের যোগ্যতা:

ইফতা ও উলুমুল হাদিস বিভাগ: তাকমীলের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায। (দাখেলা পরীক্ষায়

মুমতায স্তরে উত্তীর্ণ হলেও ভর্তির সুযোগ থাকবে।)

আদব ও তাফসীর বিভাগ: তাকমীলের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায/জায়্যিদ জিদ্দান। (জায়্যিদ

এর ক্ষেত্রে দাখেলা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শর্ত)

বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষার বিষয়:

ইফতা: মৌখিক : * হিদায়া-৩/ফাতহুল কাদীর * নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)

লিখিত : * ফিকহ্, উসূলে ফিকহ * উন্মুক্ত প্রবন্ধ

হাদিস: মৌখিক : * সহীহ বুখারী-১/ফাতহুল বারী * শরহে নুখবা। লিখিত : * হাদিস,

উসূলে হাদিস * উন্মুক্ত প্রবন্ধ

তাফসির: মৌখিক : * তাফসীরে জালালাইন * নাহু-সরফ।    লিখিত : * আরবি প্রবন্ধ

আদব: মৌখিক : * আল-কিরাআতুর রাশিদা * নাহু-সরফ। লিখিত : * আরবি প্রবন্ধ

দাওরা: মৌখিক * মিশকাত শরীফ-১,২ *আরবি, উর্দু ইবারত

মিশকাত: মৌখিক * হিদায়া-১,২ *আরবি, উর্দু ইবারত

ফরম: ২০০ (দুই'শ) টাকা। ভর্তি ফি: ২০০০ (দুই হাজার) টাকা। আইডি কার্ড: ২৫০ (দুই'শ

পঞ্চাশ) টাকা।

মাসিক প্রদেয়

দাওরা-মিশকাত: পূর্বের মারহালায় মুমতায: সম্পূর্ণ ফ্রি। জায়্যিদ/জাঃজিদ্দান: সামর্থ্য অনুযায়ী।

তাখাসসুসাত: যাকাত ছাড়া : ৩৫০০ (তিন হাজার পাঁচ'শ) টাকা। ইমদাদী: সাধ্যানুযায়ী।

ভর্তির সময় যা লাগবে:

এক কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের কপি (অনলাইন), পূর্বের মারহালার

মার্কশীট সঙ্গে আনতে হবে।

নতুন বর্ষের ভর্তি কার্যক্রমের স্থান: আল-হেরা টাওয়ার, কুড়াতলী বাজার, কুড়িল

বিশ্বরোড, ঢাকা।

যোগাযোগ : ০১৮১৯-২৫১০৭০.

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ