শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

যেভাবে দেখবেন দাওরায়ে হাদিসের পরীক্ষার ফলাফল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস(তাকমীল)-এর ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫/ ৪ শাওয়াল১৪৪৬ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর মিলনায়তনে দুপুর ২ টার দিকে অথরিটির চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে অফিস ব্যবস্থাপক মু.অসিউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে ফলাফল ঘোষণার পরপরই  আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর নিজস্ব ওয়েবসাইটে বিস্তারিত প্রকাশ করা হয়েছে। পাশাপাশি হাইয়া’র ভেরিফাইড ফেইসবুক পেজে ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। 

এছাড়া বিস্তারিত পরীক্ষার ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল হাইয়ার নিজস্ব ওয়েবসাইট

https://hems.alhaiatululya.org   

https://hems.alhaiatululya.org/exam-result  গিয়ে ব্যক্তিগত রোল অথবা মাদরাসার কোড নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।
এবং সকল মাদরাসার অ্যাডমিন ও বোর্ড অ্যাডমিনগণ নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ