শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

ট্রাম্পের নতুন হুমকি: পরমাণু কর্মসূচি না থামালে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

মুহাম্মাদ শোয়াইব

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি বন্ধ না করে, তবে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়া হবে এবং এতে ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্রাম্প বলেন, "আমি চাই ইরান সমৃদ্ধ হোক, আমি চাই ইরান মহান হোক, কিন্তু তাদের একমাত্র জিনিস যা থাকতে পারবে না তা হলো পারমাণবিক অস্ত্র। তারা এটা বুঝে।"

তিনি আরও বলেন, "যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয়, আমরা তা নেব। এতে ইসরায়েল বড় ভূমিকা রাখবে। তবে কেউ আমাদের নেতৃত্ব দেয় না, আমরা নিজেরা যা করতে চাই, তাই করি।"

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ বেজেশকিয়ান জানান, তেহরান যুদ্ধ চায় না, তবে কোনো আক্রমণের মুখে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না এবং তারা যে কোনো ধরনের গ্যারান্টি দিতে প্রস্তুত।

জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে বেজেশকিয়ান বলেন, ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা করতে রাজি হয়েছেন, তবে ইরান মার্কিন প্রশাসনের ওপর কোনো আস্থা রাখে না।

এই বক্তব্যগুলো এমন এক সময়ে এসেছে যখন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ