বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কী বলেছেন উপদেষ্টা শারমীন মুরশিদ, কেন ক্ষুব্ধ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের আলেম-উলামা বলিষ্ঠ সমর্থন ও সহযোগিতার মাধ্যমে সরকারের পাশে রয়েছে। যেকোনো সংকটে ইসলামি দলগুলো সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। পাশে দাঁড়িয়েছে সাধারণ আলেম-উলামা। তবে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সরকারের সঙ্গে আলেম-উলামার নিরবচ্ছিন্ন সম্পর্কে প্রথম ফাটল ধরে। এবার আরেক দফা সম্পর্কে ফাটল ধরতে যাচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাম্প্রতিক বিতর্কিত ও ইসলামবিদ্বেষী কিছু বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে।

হেফাজতে ইসলাম, তাহাফফুজে খতমে নবুওয়াতসহ ইসলামি রাজনৈতিক দলগুলো বিতর্কিত উপদেষ্টা শারমীন মুরশিদের কড়া সমালোচনা করেছে। তারা এই উপদেষ্টার পদত্যাগও দাবি করেছে। এই ইস্যুতে কোনো কোনো দল রাজপথে নামার কর্মসূচিও দিচ্ছে।