বিশেষ প্রতিনিধি
জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন ঢাকায় তাদের দপ্তর খুলতে চায়। এ ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এ ব্যাপারে জাতিসংঘের সঙ্গে সরকারের একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে। আলেম-উলামা, ইসলামি রাজনৈতিক দল এবং বিভিন্ন দীনি সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। এমনকি বামপন্থী সংগঠনগুলোও এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। যদিও তাদের উদ্দেশ্য ভিন্ন।
তবে ‘ইসলামি’ নাম যুক্ত থাকা দল জামায়াতে ইসলামী অবশ্য সরকারি এই সিদ্ধান্তে কোনো সমস্যা দেখছে না। বৃহৎ দল বিএনপিরও সায় রয়েছে এই সিদ্ধান্তে। গত ২৯ জুন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের ঢাকায় একটি অফিস স্থাপনের প্রস্তাবে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের একটি শাà¦