বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের বিরোধ কেন, কখন থেকে শুরু?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি 

মাত্র ছয় মাস আগের কথা। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে কাটান বেশ কিছু সময়। বিএনপি মহাসচিবের মাথায় পরিয়ে দেওয়া হয় পাঁচকল্লি টুপি। সবার সঙ্গে জোহরের নামাজে অংশও নেন মির্জা ফখরুল। ইসলামী আন্দোলনের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমসহ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুপুরের খাবার খান। স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে দুই দল একসঙ্গে কাজ করবে এবং সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট হয় এমন কোনো কাজ কোনো দলের নেতাকর্মীরাই করবেন না- এমনটা সমঝোতাও হয় তাদের মধ্যে। 

কিন্তু ছয় মাস যেতে না যেতেই চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ জুলাই দলীয় সমাবেশ থেà