বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের সময় কাটে কোরআন পড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। গত ৫ আগস্ট (রোববার) লন্ডনের উইলিংটন হাসপাতালে মাথায় অস্ত্রোপচার করা হয়।

সম্প্রতি অভিনেতার সঙ্গে অনলাইনের মাধ্যমে কথা বলেছেন চলচ্চিত্র নির্মাতা জাফর ফিরোজ। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কথা বলার অনুভূতি নিজের ফেসবুকে ভাগ করে নিয়েছেন এই নির্মাতা। তিনি বলেন, ‘আজকে (সোমবার) ভিডিও কলে কাঞ্চন ভাইকে দেখেই মনটা ভরে গেল। অসুস্থতার কারণে আপনজনদের ভুলে গেলেও কিন্তু তিনি দেশকে ভুলে যাননি। সময় পেলেই কুরআন পড়ছেন আর দেশের টিভির সংবাদে চোখ রাখছেন। এটাকেই বলে প্রকৃত দেশপ্রেম। যেখানে হৃদয়ের টান অসুস্থতায়ও মলিন হয় না।’

এরপর তিনি যোগ করেন, ‘আসুন, আমরা সবাই দোয়া করি, মহান আল্লাহ সুবহানাহু তায়ালা যেন ইলিয়াস কাঞ্চনকে দ্রুত সুস্থ করে তোলেন। এবং তিনি যেন আবারও মানুষের জন্য বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতে পারেন। আমীন।’

দেশে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ